Latest Post

প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারী আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ পৃথিবীর অধিকাংশ দেশে পালিত হয়ে আসছে ভ্যালেন্টাইন ডে বা ভালবাসার দিন। এ দিনে প্রিয়জনকে ফুল, মিস্টি, চকলেট, কার্ড এবং অনান্য উপহার দিয়ে থাকেন সবাই। কোথা থেকে এল হাজার বছরের বেশী পুরনো এই দিন? ইতিহাস- কিংবদন্তী আছে যে সেইন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে এ দিনের নামকরন। খৃস্টান এবং রোমান ঐতিহ্য লুকিয়ে আছে এই দিনের পেছনে। ক্যাথলিক চার্চ অনুযায়ী কমপক্ষে তিনজন সেইন্ট ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায়। এই তিনজনের প্রত্যেকেই শহীদ হন। প্রচলিত একটি ধারনা হল যে সেইন্ট ভ্যালেন্টাইন তৃতীয় শতাব্দীতে রোমে বাস করতেন। তখনকার রোমান সম্রাট ক্লডিয়াস- ২ বিশ্বাস করতেন যে বিবাহিত পুরুষেরা ভাল যোদ্ধা হয় না। তিনি ফরমান জারী করেন যে যুবকেরা বিয়ে করতে পারবে না। সেইন্ট ভ্যালেন্টাইন এই অন্যায় মেনে নিতে পারেন নি। তিনি সম্রাটের ফরমান অগ্রাহ্য করে গোপনে যুবক যুবতীর বিয়ে দিতে থাকেন। সম্রাট তা যানতে পেরে সেইন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। অন্য আরেক গল্প হল যে সেইন্ট ভ্যালেন্টাইন রোমান সম্রাটের অত্যাচার, নিগ্রহের থেকে খৃস্টানদের পালাতে সাহায্য করতেন এবং সেই কারনেই মৃত্যুদন্ডে দন্ডিত হন।কথিত আছে যে জেলে থাকতে সেইন্ট ভ্যালেন্টাইন তার জেলরক্ষকের কন্যার প্রেমে পড়েন এবং তিনি নিজে তার প্রেমিকাকে ভালবাসার শুভেচ্ছা “ভ্যালেন্টাইন” এর উপহার পাঠান। মারা যাওয়ার আগে তিনি তার প্রেমিকাকে চিঠি লিখে যান যার শেষ বাক্য ছিল “ তোমার ভ্যালেন্টাইনের কাছ থেকে” বা "From your Valentine," সেইন্ট ভ্যালেন্টাইনের গল্প কোনটা সত্যি তা নিয়ে হয়ত দ্বিমত আছে তবে মধ্যযুগ থেকেই সেইন্ট ভ্যালেন্টাইন ইংল্যান্ডে এবং ফ্রান্সে প্রবাদ পুরুষ। তিনি ভালবাসা, প্রেম, বীরত্ব এবং সহমর্মিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন সেই সময় থেকেই। অন্য একদলের বিশ্বাস যে সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য খৃস্টানেরা মধ্য ফেব্রুয়ারীতে “ ভ্যালেন্টাইন” ভোজ এর আয়োজন করতেন। রোমান ঐতিহ্য অনুসারে মধ্য ফেব্রুয়ারীতে পালিত হত পৌত্তলিক রোমানদের উৎসব “ লুপারসেলিয়ায়” (Lupercalia)। ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ বা মধ্য ফেব্রুয়ারীতে পালিত হত এ উৎসব। নতুন জন্মের এ উৎসব নিবেদিত হত রোমান কৃষির দেবতা “ফোনাস”র উদ্দেশ্যে । রোমান পূরোহিতদের বলা হত “লুপারসি”। কথিত আছে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রেমুস এবং রোমুলাস কে পাহাড়ের গুহাতে লালনপালন করে নেকড়ে বাঘ “লুপা”সেই পবিত্র গুহাতে লুপারসিরা মধ্য ফেব্রুয়ারীতে সমবেত হতেন।সেখানে নতুন জন্মের আশীর্বাদ চেয়ে দেবতার উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হত আর আত্মশুদ্ধির প্রতীক হিসেবে বলি দেওয়া হত কুকুরের। পাঠার সে চামড়া রক্তে ভিজিয়ে তা দিয়ে যুবতীদের এবং শস্য ক্ষেত্রকে স্পর্শ করা হত। তাদের বিশ্বাস ছিল যে এই স্পর্শ ভূমি এবং যুবতীদেরকে আরো ফলদায়ীনি করবে। বিকেলের দিকে কুমারী যুবতিদের নাম লিখে রাখা হত এক বড় পাত্রে যেখান থেকে অবিবাহিত পুরুষেরা তাদের সঙ্গী বেছে নিত। লুপারসেলিয়া টিকে ছিল খৃস্ট ধর্মের গোড়ার দিনগুলোতে । লুপারসেলিয়া উৎসবকে খৃস্টান ধর্মের সাথে অসামঞ্জস্য পুর্ন বিবেচনা করে ৫ম শতাব্দীতে পোপ গেলাসিয়াস ১৪ ই ফেব্রুয়ারীকে ‘ সেইন্ট ভ্যালন্টাইন দিবস” হিসেবে ঘোষনা করেন। এ দিনকে ভালবাসার দিন হিসেবে জনপ্রিয়তা পেতে সময় লেগেছে আরো অনেক বছর। মধ্যযুগে ইংল্যান্ড এবং ফ্রান্সে বিশ্বাস ছিল যে ১৪ ই ফেব্রুয়ারী থেকে সে দেশে পাখীদের প্রজনন শুরু। সে বিশ্বাস সাহায্য করেছে ১৪ই ফেব্রুয়ারীকে ভালবাসার দিন হিসেবে প্রতিষ্ঠা পেতে । ১৪ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন দিনের সবচে পুরনো লেখা হল লন্ডনের বৃটিশ লাইব্রেরীতে রক্ষিত অর্লিয়ান্সের ডিউক, চার্লসের কবিতা। এজিনকোর্টের যুদ্ধে পরাজয়ের পর টাওয়ার অফ লন্ডনে বন্দী থাকা অবস্থায় ডিউক ১৪১৫ সালে তার প্রিয়তমা স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন সে কবিতা। এর কয়েক বছর পর ইংল্যান্ডের রাজা হেনরী-৫ প্রেমিকা ক্যাথরিন ভালোয়ার উদ্দেশ্যে ভ্যালেন্টাইন দিবসে কবিতা লেখান লেখক জন লিন্ডগেটকে দিয়ে। ভ্যালেন্টাইন ডের কিছু তথ্যঃ- প্রতিবছর এই দিনে পৃথিবীতে ১৫ কোটি ভ্যালেন্টাইন কার্ড দেওয়া নেওয়া হয়।খৃসমাসের পর এটাই দ্বিতীয় বৃহত্তম কার্ড দেওয়া নেওয়ার দিন। ৮৫% উপহার কেনেন মহিলারা। ক্রমানুসারে শিক্ষক, ছেলেমেয়ে, মা, স্ত্রী, প্রেমিকা এবং পোষা জীবজন্তু ভ্যালেন্টাইনের গিফট পান। ৩% লোক তাদের পোষা প্রানীদেরকে ভ্যালন্টাইন ডে’র উপহার দিয়ে থাকেন। তাদের বক্তব্য হল পশু পাখির ভালবাসা মানুষের ভালবাসার চেয়ে অনেক খাটি। মা দিবস এবং ভ্যালেন্টাইন দিবস হল সবচে বেশী ফুল উপহারের দিন । এ দিন সারা পৃথিবীতে ৫ কোটির ও বেশী লাল গোলাপ উপহার দেওয়া হয়ে থাকে। ভ্যালেন্টাইন ডে’র ফুল ক্রেতাদের মধ্যে ৭৩% পুরুষ এবং ২৭% মহিলা। শেক্সপেয়ারের নাটক “রোমিও জুলিয়েট” এর রোমিও এবং জুলিয়েট ইতালীর ভেরোনা শহরের বাস করতেন। সেই নাটকের সূত্র ধরেই আজও জুলিয়েট এই দিনে প্রায় এক হাজার ভ্যালেন্টাইন ডে’র কার্ড পেয়ে থাকেন। ১৮৭৬ সালের ভ্যালেন্টাইন ডে তে আলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিস্কারের প্যাটেন্ট এর জন্য আবেদন জানান। ভ্যালেন্টাইন ডের উপহার হিসেবে প্রখ্যাত চকোলেট নির্মাতা ক্যাডবেরী, প্রথম হৃদয় আকৃতি’র বাক্সে চকোলেট উপহারের প্রচলন করে। কোন কোন দেশে যুবকরা পানি প্রার্থনা করে যুবতীদের কাপড় চোপড়ের উপহার বাক্স পাঠিয়ে থাকেন। যুবতী বাক্স গ্রহন করলে ধরে নেওয়া হয় যে তিনি প্রেরনকারী যুবকের সাথে বিয়ে তে রাজী আছেন। কোরিয়া তে যুবতীরা এ দিনে কোন উপহার না পেলে শোকের চিহ্ন হিসেবে রেস্তোরাতে গিয়ে কাল স্যুপ খেয়ে থাকে। ভ্যালেন্টাইন ডে’র প্রতীক- এ দিনের মূল প্রতিপাদ্য বিষয় হল ভালোবাসা। বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয় ভ্যালেন্টাইন ডে উপলক্ষে- কিউপিড বা বামুন- রোমান পৌরানিক উপাখ্যানমতে কিউপিড ছিলেন প্রেমের দেবতা ভেনাসের পূত্র। কিউপিড হলেন খর্বাকৃতির বালক, হাতে তার তীর ধনুক, পিঠে তুন এবং এক জোড়া পাখা লাগানো। তিনি তার তীর ছূড়ে যুবক যুবতীর মনে প্রেমের সঞ্চার করেন। হার্ট - জোড়া গোলাপী হার্ট হল আবেগ এবং ভালবাসার প্রতীক। লাল গোলাপ- ভালবাসা এবং গভীর অনূভূতির প্রতীক হল লাল গোলাপ। ভ্যালেন্টাইন ডে’র প্রতীক হিসেবে লাল গোলাপ ফুল সবচে বেশী জনপ্রিয়। ভ্যালেন্টাইন ডে’র কুসংস্কার- ভ্যালেন্টাইন ডে তে যুবতী মেয়ে যে পাখি প্রথম দেখবে তার স্বামী হবে সেই অনুসারে যেমন- চড়ুই দেখলে তার স্বামী হবে গরীব, পেচা দেখলে তার কোনদিন বিয়ে হবে না। নীল পাখী দেখলে স্বামী হবে সুখী মানুষ, কালো পাখি দেখলে স্বামী হবে পাদ্রী, দোয়েল দেখলে স্বামী হবে নাবিক, গোল্ডফিঞ্চ পাখি দেখলে স্বামী হবে ধনী কোটিপতি, আর ক্রসবিল পাখী দেখলে স্বামী হবে ঝগড়াটে। একটা আপেল অর্ধেক করে কাটলে সে অর্ধেকে যতগুলো বিচি পাওয়া যাবে সেই মেয়ের ততগুলো ছেলেমেয়ে হবে। সেইন্ট ভ্যালেন্টাইন ডে ম্যাসাকার- ১৯২৯ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে ৭ ব্যাক্তি কে গ্যারাজের মধ্যে নৃশংস ভাবে গুলি করে হত্যা করা হয় যা ভ্যালেন্টাইন ডে ম্যাসাকার হিসেবে খ্যাত। এন্টিভ্যালেন্টাইনিজম- পৃথিবীর অনেক দেশে আবার ভ্যালেন্টাইন ডের বিরুদ্ধে মতবাদ গড়ে উঠছে। মুস্লিম দেশগুলোতে এই দিনকে “ ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তা পালন করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হচ্ছে’ গত বছর মালয়েশিয়ায়তে এই দিন পালন করার অপরাধে ১০০ জন তরুন তরুনীকে গ্রেফতার করা হয়। ভারতেও উগ্র হিন্দুবাদী সঙ্গঠন শিবসেনা ভ্যালেন্টাইন ডে পালনের ব্যাপারে হুশিয়ারী দিয়ে থাকে। সব কিছুর পর ও কিন্ত ভ্যালেন্টাইন ডে ‘র জনপ্রিয়তা বাড়ছে। এমন কি পাকিস্তানেও এই দিন আরো বেশী করে জনপ্রিয় হচ্ছে। আমার ধারনা, সারা পৃথিবীতে এই দিন আরো বেশী জনপ্রিয় হবে । মানুষের মন থেকে ভালবাসা মুছে ফেলা যাবে না। অনেকটা সেই প্রবাদের মত “ you can bring your horse to the water but you can not make it drink” - ঘোড়াকে পানির কাছে টেনে নিয়ে যেতে পারেন কিন্তু তাকে দিয়ে পানি খাওয়ানোর নিশ্চয়তা দিতে পারেন না” ভ্যালেন্টাইন ডে’র চুটকি- ভ্যালেন্টাইন ডে তে সকালে ঘুম থেকে উঠে স্ত্রী স্বামীকে – “ হ্যা গো কাল রাতে স্বপ্ন দেখলাম যে এ বারের ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে হীরার নেকলেস উপহার দিচ্ছ, এ স্বপ্নের মানে কি?” স্বামী – “আজ সন্ধাবেলাতেই তা জানতে পারবে” সন্ধ্যাবেলা ছোট সুন্দর প্যাকেট হাতে স্বামী বাসায় ফিরলেন। স্ত্রী প্যাকেট খুলে যা পেলেন তা হল একটা বই, নাম “ সহি খোয়াব নামা- কি স্বপ্ন দেখিলে কি হয়”

ভালবাসা দিবস আর প্রপোজ " আজও খাবার টেবিলে বসে আছে শিপা, সাগরের অপেক্ষায়।অপেক্ষা করতে করতে এক সময় টেবিলেই ঘুমিয়ে পড়ে। রাত দুইটাতে দরজায় করাঘাতে ঘুম ভাংগে শিপার।দরজা খুলতেই শিপাকে পাশকাটিয়ে ঘরে প্রবেশ করে বিছানায় শুয়ে পরে সাগর।খাবার ঢেকে, দরজাটা লাগিয়ে, মশারিটা টাংগিয়ে আস্তে করে শিপা ও শুয়ে পরে সাগরের পাশে। আবার ফজরের নামায পড়েই সাগরের জন্য তার নাস্তা তৈরী করতে হবে কিন্তু সাগর তা না খেয়েই অফিসে চলে যাবে। আবার দুপুরবেলা শিপা খাবার নিয়ে বসে থাকবে, সাগর ইচ্ছে হলে আসে নয়ত রাত দুইটায় ফেরে। আবার অনেক দিন ফেরে না। তার পথ চেয়ে সারা রাত জেগে থাকে শিপা নামের অভাগিনীটা। এরকম করেই এই মানব- মানবীর দীর্ঘ ছয় মাসের সংসার চলছে। ---- সাগর কিন্তু এরকম ছিল না।এক সময় খুব লাভ করত শিপাকে,এক পলক দেখার জন্য কুয়াশা ভেদ করে দাড়িয়ে থাকত সারা সকাল।শিপাকে প্রপোজ করার প্লান করতে করতে কাটিয়ে দিত সারা দিন।আর এতেই বিরক্ত হত শিপা। ভালবাসা দিবস, ঘটনা ঘটে সে দিন, যে দিন শিপা ভাবে আজ ছেলেটাকে শাসাতেই হবে।আর সেই দিন ই সাগরের বন্ধুরা তাকে বলে দোস্ত অনেক হইছে আজ তকে সবার সামনে কলেজ মাঠে শিপাকে প্রপোজ করতে হবে।এক প্রকার আটকা পরেই তাতে রাজি হই ভিতুর ডিম সাগর। সাগর সহ ওর জানের দোস্তরা অপেক্ষায় শিপার জন্য।সময় ৯:৪৫ কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হবে।তাই সবাই মাঠে দাড়িয়ে টুকটাক কথা বলছে। শিপা আসছে, হ্যা আসছে। আর এদিকে সাগর পালনোর চেষ্টা করছে। কিন্তু দুস্তমহিন একটা গোলাপ দিয়ে বলল যা দুস্ত,ভালবাসা দিবসে তর ভালবাসাকে বরণ করেনে, আজকেই ফাইনাল। -যামু? -আবার জিগায়! যা সাগর শিপার সামনে গিয়ে দাড়াল, -কি হয়েছে?আপনি আমার পথ আটকালেন যে -হাটুগেরে গোলাপ টা বাড়িয়ে দেই সাগর। Love you -ঠাস...স...স... এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় পুরো কলেজ -......... সাগর যেমন ভিতু আবার জেদি আর একগুঁয়েমি টাইপ ও আছে ওর মাঝে। তাই অপমানটা একটু বেশি ই আঘাত করে সাগরকে।তাই কিছু না ভেবেই শিপার চুলের মুঠি ধরে লিপ কিস করতে থাকে।জানপ্রণ চেষ্টা করেও শিপা নিজেকে ছাড়াতে পারেনি -আজ থেকে আমাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারবে না।সরি -শিপা কাঁদতে থাকে পর দিন ভিডিও ছড়িয়ে পরে ইন্টারনেটে।এদিক ে কলেজ থেকে বের করে দেওয়া হয় সাগর আর শিপাকে।আর সাগরকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিকে শিপার বাবাকে সাগরদের বিরুদ্ধ মামলা করতে বাধা দেয় শিপা। শিপা চাই যার কারণে সে কলঙ্কীত তাকে দিয়েই তা মুছন করতে।আর তাই তার বাবাকে দিয়ে সাগরের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। সেদিন সাগর বিয়েতে রাজি হয়েছিল ঠিকি কিন্তু মন থেকে গ্রহাণ করতে পারেনি শিপাকে।অই যে একগুঁয়েমি স্বভাবটা ছিল তার মাঝে,তাই আজ অবদি শিপার ব্যবহারটা মেনে নিতে পারেনি। --- আজ দুই দিন হল সাগর বাসাই ফেরে না। শিপা তেমন একটা ভাপছে না,কারণ ও ত এরকমি।কিন্তু হঠাৎ করেই একটা কল আসে। যা শুনে কাঁদতে কাঁদাতে হাসপাতালে যায় শিপা। যা দেখে তাতে মুটেও প্রস্তুত ছিল না সে।বাইক এক্সিডেন্ট এ সাগরের ডান হাত,বাম পা, মাথায় বেন্ডিস। ডাক্তার বলেছে এক সপ্তাহ হাসপাতালেই থাকতে হবে। সকাল বেলা খাইয়ে দিচ্ছিল শিপা সাগরকে,আর কাঁদছিল।সাগর কিছু বলল না।দুপুরবেলা গোসল করানোর জন্য সাগরকে নিজের কাঁধে করে বাথরুমে নিয়ে গেল শিপা,সেখানে ও কান্না -আরে বাবা কি এমন হইছে সকাল থেকে এই পর্যন্ত কান্নাকাটি থামছেই না।আরে দু দিন পরেই তু ঠিক হয়ে যাবো। নিজের কাপড়টা ও পড়তে পারছে না সাগর। শিপা এগিয়ে গিয়ে পড়িয়ে দিচ্ছিল,সাগরের ভেথাগুলো দেখে আবারো কান্না শুরু করে শিপা। -একে নিয়ে আর পারা গেল না।এই কান্না থামাবা। এভাবে কান্না করলে কিন্তু আমি নার্স ডাকবো,আর তোমাকে বাসায় পাঠিয়ে দেব! -না না আমি আর কাঁদব না।তার পরেও তোমাকে রেখে বাসায় যেতে বলো না প্লিজ পরদিন খুব ভোরে সাগর ঘুম থেকে জেগে উঠে, দেখতে পাই শিপা সারা রাত ক্লন্তির পর বেন্সে বসে তার বুকে মাথা রেখেই ঘুমিয়ে আছে।মূখে তার ক্লন্তির ছাপ। সামনের কিছু চুল চোখ বেয়ে নাকের ডগা হয়ে ঠোটে স্পর্শ করেছে,শিপার চেহারাটাকে আরো মায়াবী করে তুলছিল ঠোটের নিচের ছোট্ট তিলাটা।সাগর নতুন করে শিপার প্রেমে পরে যাই। নিজের অজান্তেই ফু দিয়ে চুলগুলু সরিয়ে দেয় শিপার মূখ থেকে। আলতো করে ছোঁয়ে দেয় সে শিপার ঠোট জোড়া।খুব ইচ্ছে করছে সেই গোলাপি ঠোট জোড়ায় তার ঠোট জোড়া জড়াতে। ঠোটে কারো স্পর্শ পেয়ে ঘুম থেকে চমকিয়ে উঠে শিপা, সাগর- শিপা দুজনেই লজ্জা পেয়ে যাই। কেননা এই প্রথম তাদের এতটুকু কাছে আসা। শিপা তড়িগড়ি করে চলে যাচ্ছে -এই শুনো -..... -কাছে আসো -..... -আরো কাছে -..... -আরো কাছে -..... -আরো - -আরে এত ভয় কিসের? আমি তু তোমার স্বামীই নাকি। কাছে আসতেই শিপাকে, বেডে শুয়ে থাকা সাগর এক ঝাটকায় তার বুকের মাঝে নিয়ে নেয়। আরো কাছে নিয়ে ঠোটের সেই ইচ্ছাটা পূরণ করে নেয়।আর ভালবাসার চুমুই চুমুই ভরিয়ে দেয় শিপাকে। এই অবহেলিত মেয়ে অবেলায় এত ভালবাসা পেয়ে আঁতকে উঠে। অকারণেই কান্না শুরু করে দেয় মেয়েটা। -আবার কান্না! আরে বাবা কাঁদছ কেন? -ভয়ে -কিসের ভয়? -ভালবাসা হারানোর -না এ ভালবাসা আর হারানোর নয়।এই সাত দিনে আমার প্রতি তোমার যে ভালবাসা দেখেছি তাতে তোমাকে আবার নতুন করে ভালবেসে ফেলেছি। তোমাকে এত কস্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা কর। আর প্লিজ আর কেঁদো না। আমি চাই ভালবাসা দিয়ে তোমার সব কষ্ট গুলো ভুলিয়ে দিতে। যে ভালবাসায় দুঃখের কোন জল থাকবে না। শিপা আরো বেশি করে কান্না শুরু করে দিল -সত্যি ত -হ্যারে বাবা সত্যি নাহ! শিপার কান্না আর থামানো গেল না।কাঁদুক, এ কান্না দুঃখ অবসান হওয়ার কান্না।তাই এতে বাধা দেয়া ঠিক হবে না।
কিভাবে প্রপস করবেন একটা ছেলে একটার মেয়ের কাকে গিয়ে ডিরেক্ট বলবেন না যে আমি তোমাকে লাভ করি . লাভ এর কথা মনে রাখবেন . আসতে আসতে সামনে আগাইবেন . ১ দিন দেখা হইলে বলবেন HI , HALLO কেমন আসেন ? আমার নাম ??? অপু আপনের নাম তা কি বলা যাবে smile emoticon -(আর বলবেন না যে আপনি খুব সুন্দর) এটা বললে মায়েরা খুব হিংসা করে. বলবেন আপনি খুব ভালো ভাবে কথা বলেন . এটা বলে একটা হাসি দিয়ে চলে যাবেন . --কয়েকদিন পরে দেখা হলে বলবেন কেমন আসেন ? আমি তো ভেবেচি আর কোনদিন এ দেখা হবে না - -ধন্যবাদ আল্লাহ. -(মানে আপনে একটু ভাব মারবেন , যেন আপনি কি যেন পেয়ে গেসেন )- এর পর মেয়ে তা একটু হলেও ও আনন্দিত হবে. -তখন বলবেন যে-আমরা কি কথাও বসতে পারি ? -ও বলবে হুম, -তখন ওকে নিয়ে কথাও বসবেন -কিচুখুন বসে -বলবেন এখন আমাদের যাওয়া উচিত . -আর তখন এ বলবেন "if you dnt mind , can you give me your sale number" আর ও তখন আপনাকে দিতে পারে smile emoticon এভাবেই আসতে আসতে রেলায়সিওন তা এগিয়ে নিয়ে যান.
ভালবাসার মানুষ তুমি। ভালো তুমি থাকো। তোমার জনে দুরে যাই। যেওনা তুমি ভুলে। দূর থেকে আনব টাকা। পকেট পুরা করে। মনটা তোমার বরিয়ে দিব। সোনা অলংকার দিয়ে। যখন তুমি সোনা পর্বে কানে আর গলায়।